Type the name of a full movie

Get
Showing posts with label Quotes. Show all posts
Showing posts with label Quotes. Show all posts

আল্লাহ্‌ তায়ালার পরিচয়

আল্লাহ্‌ নিজেই নিজের পরিচয় দিয়েছেন কুর’আনের বিভিন্ন জায়গায়। এখানে আমি কয়েকটা উদ্ধৃত করছি।
“[হে রসূল] আপনি বলুন, “আল্লাহ্‌ এক ও অদ্বীতিয়। আল্লাহ্‌ সব ধরণের অভাব মুক্ত। তিনি [সন্তান] জন্ম দেননা এবং [সন্তান হয়ে] জন্মও নেননি। তাঁর সাথে তুলনা করার মতও কেউ নেই”। [কুরআন, ১১২/১-৪]
“আল্লাহ্‌ হচ্ছেন সেই সত্ত্বা যিনি ছাড়া আর কোন ইলাহ্‌ নেই। তিনি চিরঞ্জীব ও শাশ্বত-সুপ্রতিষ্ঠিত সত্ত্বা। তন্দ্রা ও নিদ্রা তাঁকে স্পর্শ করেনা। আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই তাঁর। কে আছে এমন যে তাঁর দরবারে তাঁর অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে? তাদের [তাঁর বান্দাহদের] সামনে এবং পেছনে যা আছে তা সবই তাঁর জানা। তাঁর জ্ঞাত বিষয়সমূহের মধ্য হতে কোন বিষয়ই তারা [তাঁর বান্দারা] আয়ত্ত্বাধীন করতে পারেনা, শধু তা ছাড়া যা তিনি নিজেই ইচ্ছে করে জানান। তার কুরসী সমগ্র আকাশমণ্ডল ও পৃথিবীকে বেস্টন করে আছে। আর এসবের রক্ষণাবেক্ষণ করতে গিয়ে তিনি কখনো ক্লান্ত হয়ে পড়েন না। বস্তুতঃ তিনি এক মহান-সুউচ্চ শ্রেষ্ঠতম সত্ত্বা।” (বাকারা, ২/২৫৫)
“বরকতময় হচ্ছেন সেই সত্ত্বা যার হাতে রয়েছে সমস্ত রাজত্ব-কর্তৃত্ব। আর তিনি প্রতিটি বিষয়ের উপরই কর্তৃত্ববান। তিনিই মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে করে তিনি তোমাদের মধ্যে কারা সৎকর্মশীল তা যাচাই করে দেখতে পারেন। তিনি সর্বজয়ী-শক্তিমান এবং অত্যন্ত ক্ষমাশীল।” [মুল্‌ক, ৬৭/১-২]
“আল্লাহ্‌ আকাশমণ্ডল ও পৃথিবীর নূর”। [আন-নূর, ২৪/৩৫]
“তিনি-ই প্রথম, তিনি-ই শেষ। তিনি প্রকাশমান আবার তিনি গুপ্তও। আর তিনি প্রতিটি বিষয়ে অবহিত।” [আল-হাদীদ, ৫৭/৩]
“পূর্ব ও পশ্চিম সবই আল্লাহ্‌র। তুমি যেদিকেই মুখ ফিরাবে সেদিকেই রয়েছে আল্লাহ্‌র চেহরা। নিশ্চয়ই আল্লাহ্‌ বিশালতার অধিকারী ও সর্বজ্ঞ।” [আল-বাকারা, ২/১১৫]
“আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই আল্লাহ্‌র। আর আল্লাহ্‌ সব কিছুকে বেস্টন করে আছেন।” [আন-নিসা, ৪/১২৬]
“তিনি-ই আল্লাহ্‌; তিনি ছাড়া আর কোন মা’বূদ নেই; গোপন ও প্রকাশ্য সব কিছুই তিনি জানেন; তিনি রহমান ও রহীম। তিনি-ই আল্লাহ্‌ যিনি ছাড়া আর কোন মা’বূদ নেই; তিনি সব ভুল-ত্রুটির উর্ধ্বে থাকা সার্বভৌমত্বের অধিকারী [বাদশাহ্‌]; পুরোপুরি শান্তি-নিরাপত্তা; শান্তি-নিরাপত্তা দাতা; সংরক্ষক; সর্বজয়ী, নিজের নির্দেশ বিধান শক্তি প্রয়োগে কার্যকরকারী এবং স্বয়ং বড়ত্ব গ্রহনকারী। লোকেরা তার সাথে আর যে সমস্ত সত্ত্বাকে অংশীদার করে তিনি তা থেকে মুক্ত ও পবিত্র। তিনি আল্লাহ্‌ই যিনি সৃষ্টি পরিকল্পনাকারী ও এর বাস্তব রূপদানকারী এবং সে অনুযায়ী আকার-আকৃতি রচনাকারী। তাঁর জন্যই উত্তম নামসমূহ্‌। আকাশমণ্ডল ও পৃথিবীর সব কিছুই তাঁর প্রশংসা করে; আর তিনি মহা পরাক্রান্ত ও অতীব প্রজ্ঞাময়।” [আল-হাশর, ৫৯/২২-২৪]
“তাঁর অসংখ্য নিদর্শনের মধ্যে এও রয়েছে যে, আকাশ এবং পৃথিবী তাঁরই হুকুমে সুপ্রতিষ্ঠিত রয়েছে। পরে যখনই তিনি তোমাদেরকে মাটি হতে আহবান করবেন, তখন শুধুমাত্র একটি আহবানেই তোমরা বের হয়ে আসবে। আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই তাঁর বান্দাহ্‌। সবকিছুই তাঁর নির্দেশের অধীন। তিনিই সৃষ্টির সূচনা করেন আবার তিনিই এর পূনারাবৃত্তি করবেন। আর এটা করা তাঁর পক্ষে সহজতর। আকাশমণ্ডল ও পৃথিবীতে তাঁর জন্যই রয়েছে সর্বোত্তম গুনাবলী। তিনি মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞ।” [আর-রূম, ৩০/২৫-২৭]
সুবহানাল্লাহ।

স্মরণ

তুমি সুখের সময় আল্লাহকে স্মরণ করো,
নিশ্চয় কষ্টের সময় তিনি (আল্লাহ)
তোমাকে স্মরণ করবেন ।

-হযরত আবু দারদা (রাঃ)

গাধা

মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে।

-হুমায়ুন আজাদ

আপন

কষ্ট যত ই কঠিন হোক,
বুঝার কেউ থাকে না!

দুঃক্ষ যতই হালকা হোক,
নেওয়ার কেউ থাকে না!

আর আপন যত ই আপন হোক,
স্বার্থের কাছে কিছুই না!

রহস্য

পুরুষেরা নারীদের রহস্য খোঁজে `বলেই
নারীরা রহস্যময়ী
-হুমায়ন আহমেদ

হৃদয়

মোমবাতির ভিতরের
ফিতা বলে "আমিতো জ্বলছি কিন্তু
তুমি গলে যাচ্ছ কেনো"?
মোমবাতি বলে "যাকে হৃদয় এর
ভিতরে জায়গা দিলাম
সে যদি জ্বলে
তবে অশ্রু তো পরবেই"।

স্বার্থপর

কিছু মানুষ চাইলেও স্বার্থপর হতে পারেনা। বরং স্বার্থপর হবার
অভিনয় করতে গিয়ে তারা আরো বেশি মায়ায় জড়িয়ে যায়।

চোখের ভাষা

কেউ তোমাকে সত্যি সত্যিই
ভালবাসে কিনা সেটা বুঝতে হলে
তার মুখের কথা,
মনের আবেগ কিছুই দেখার দরকার
নেই...
শুধু তার চোখের দিকে এক পলক
তাকাও... কারন চোখ কখনো মিথ্যা
বলে না...
আর চোখের ভাষা যদি না বোঝো,
তবে ধরে নাও তুমি এখনো ভালোবাসা কি
সেটাই বোঝো নি...।।

প্রেম

প্রেম হল সিগারেটের মতো, যার আরম্ভ হল অগ্নি দিয়ে, আর শেষ পরিণতি ছাই দিয়ে


-জর্জ বার্নার্ড শ।

কষ্ট

“ ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে,
আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন ”

কাছের মানুষ

যত ঝগড়া আর রাগারাগি সব কাছের মানুষের সাথেই হয়।

দোষ-প্রশংসা

"একটা মেয়ের দোষ খুজে বের করতে চাইলে,
মেয়েটির বান্ধবীদের কাছে আপনি সেই
মেয়েটির প্রশংসা করতে শুরু করুন।"

পূণ্যবান

পূণ্যবতী স্ত্রী পেতে হলে আপনাকে আগে পূণ্যবান হতে হবে।

উপার্জন

“নিজের হাতের উপার্জিত একটি রুটি,
অন্যের দয়ায় দেওয়া খোরমা-পোলাওয়ের চাইতেও উত্তম।”

স্বপ্ন

কেউ কেউ স্বপ্নের খুব কাছাকাছি
যায় কিন্তু ছুঁতে পারে না।
কেউ কেউ স্বপ্ন ছোঁয়ার সুযোগ
পেয়েও স্বপ্নকে ছুঁয় না।
আর কেউ কেউ শুধু স্বপ্ন দেখেই
যেতে থাকে, ছোঁয়ার চেষ্টা করে
না।

অভিনয়

ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা.
মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানেনা .

-সমরেশ মজুমদার

বিদায়

বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম
- কাজী নজরুল ইসলাম

প্রেম

প্রেম হয় শুধু দেখা ও চোখের ভাল লাগা থেকে, রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয়, প্রেম হয় অপমান থেকে, এমনকি প্রেম হয় লজ্জা থেকেও. প্রেম আসলে লুকিয়ে আছে মানবসম্প্রদায়ের প্রতিটি ক্রোমসমে. একটু সুযোগ পেলেই সে জেগে উঠে
-হুমায়ূন আহমেদ

রাগ

অতিরিক্ত রাগ একটি গভীর ও দীর্ঘ সময়ের ভালোবাসাকেও নিঃশেষ করে করে দিতে পারে....।।।

চলার পথ

তুমি পানির মত হতে চেষ্টা কর, যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরী করে নেয়। পাথরের মত হয়োনা, যে নিজে অন্যের পথরোধ করে।