Type the name of a full movie

Get
Showing posts with label My Blogs. Show all posts
Showing posts with label My Blogs. Show all posts

তনু হত্যার বিচার চাই

রাস্তার ওপর পড়ে আছে জুতা,ছেড়া চুলএকটু দূরে মোবাইল ফোন,আর একটু দূরে গলা কাটা লাশ!
কান থেকে তখনো রক্ত ঝরে পড়ছেধর্ষনের পর হত্যা করা হয়েছে সোহাগীকে।ঘটনাটা কুমিল্লা সেনানিবাস এলাকায়।
নিহত সোহাগী জাহান তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্রী।
দেশের সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে ধরা হয় ক্যান্টনমেন্ট এলাকাগুলোকে!সবচেয়ে নিরাপদ জায়গাতেই যদি সন্ধ্যায় একেবারে চেকপোস্টের কাছেই ধর্ষন হত্যা হয় তাহলে আর কোথায় নিরাপদ থাকবো আমরা?ঘটনার দুদিন পরেও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।মামলায়ও কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

আবারও একটি মর্মান্তিক ঘটনা!আবার কিছু দিন হইহল্লা।তারপর আবার সব স্বাভাবিকখুনিরা আবারো হয়ে উঠবে স্বাধীন ও সম্যানীয় ব্যক্তি!তাদেরকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে,তৈরী হবে আরো কিছু নর পিশাচ।
বর্তমান খুনি,ধর্ষণকারীদেরই শাস্তির খবর নেই,৭১'এর পাপী ধরতে ব্যস্ত সরকার।
কি হবে এই দেশের যেখানে সব থেকে নিরাপদ এলাকাটিও আর নিরাপদ নয়?
কিভাবে সম্যান করব এমন দেশের যেখানে আমার মা,বোনের কোনই সম্যান বা নিরাপত্তা নেই?যেখানে অপরাধীর কোনো বিচার নেই।অপরাধীরাই যেখানে দেশের সব থেকে সম্যানীয় ব্যক্তি।

কি হল ৭১'এর সেই জাতীর যারা কখনই অন্যায় কে মাথা পেতে নিত না?৭১'এর সেই তেজ কি আমরা ৭১'এই হারিয়ে ফেলেছি?
দেশ নিয়ে কিছু বললে ১০ জন তেড়ে আসবে আমাকে দেশদ্রহী বলে,অথচ তারাই দেখুন ঘরে বসে আঙ্গুল চুষচ্ছে যখন বাইরে তার মা,বোনের ধর্ষণ হচ্ছে।


আসুন ঘরে আর বসে না থাকি।আসুন সবাই জাগ্রত হই।আমরা সেই জাতি যারা প্রায় নিরস্ত্র ভাবেই ৭১'এ বাইরের শত্রু কে তাড়িয়ে ছিলাম।
এবার সময় এসেছে ঘরের শত্রুদের তাড়াবার।এখনই সময় জানিয়ে দেবার আমরা এখনো সেই বীর বাঙ্গালী!


আর যদি এতো কিছুর পরও কোনো বিচার নাহ হয়,তবে আর কি?এই দেশের আর কনোই ভবিষ্যৎ থাকবেনা।এতো কষ্টে পড়ালেখা করে কি লাভ,যদি একজন খুনি/ধর্ষণকারী/অপরাধী আমার থেকে বেশী সম্যানীয় হয়?অপরাধ করেই যদি বীরের বেশে,স্বাধীনভাবে এবং সম্যানের সাথে মাথা উচু করে চলা যায়,তাহলে আমি কেন আরো ১০ টা অপরাধ করব না?

আমি কোনো জাতী-ধর্ম-বর্ণ বা রাজনৈতিক দলকে নিচু দেখানোর জন্য কথা গুলো বলছি নাহ।শুধুমাত্র সকলকে এক হবার জন্য আবেদন জানাচ্ছি
আসুন সবাই অন্যেয়ের বিরুদ্ধে সোচ্চার হই,প্রতিবাদ করি।
সোহাগী আমাদের বোন।আমরা আমাদের বোন হত্যার বিচার চাই।

সবাই সামাজিক মাধ্যমে হ্যাস ট্যাগ(#Justice_for_Tonu) দিয়ে প্রতিবাদ করুন।এক জুনায়েদের যেভাবে সামাজিক মাধ্যম গুলোর সাহায্যে বিচার করা হয়েছিল,সেভাবেই চাইলেই সামাজিক মাধ্যম গুলোর সঠিক ব্যবহার করে আমরা এই অপরাধটিরও সঠিক বিচার এর জন্য প্রশাসনকে আবেদন জানাতে পারি।


#Justice_for_Tonu


THE YEAR OF DISASTER 2016

ভুমিকম্পের পর আতঙ্কিত জনতা
১লা জানুয়ারি ২০১৬,ভোর রাত .৫৫ মিনিট,বছরের শুরু হল ভয়াবহ ঝাঁকুনি দিয়েএর আগে কিছু দিন থেকেই হালকা হালকা ভূমিকম্প সারা দেশে অনুভূত হলেও,এত জরে হয়নি আগেরিখটার স্কেলের . মাত্রায় উঠে যায় কম্পনটি
এরপর ফেব্রুয়ারি  মাসের ২৪ তারিখ,বেলা ২টা,শুরু হয় ভয়াবহ শিলা বৃষ্টি,যা কেউ দেখে নি আগে।পথঘাট অনেক টাই সাদা হয়ে যায় বরফে।পল্টন মড়ের চশমার দকানের চশমাগুলো ভেঙে গুড়ো হয়ে যায়, ভেঙে যায় দোয়েল চত্তরে অবস্থিত সৌর প্রকল্পের সব গুলো সোলার প্লেট,বহু গাড়ির কাচ ভেঙে যায় শিলার আঘাতে,আহত হয় বহু সাধারন পথচারী যারা ওই মুহূর্তে রাস্তায় ছিলেন।বই মেলায় পানিতে ভিজে নষ্ট হয়ে যায় বহু বই।
২৪ ফেব্রুয়ারী,শিলা বৃষ্টির পর

এপ্রিলের ৬ তারিখ,সন্ধ্যা ৬.৩০ মিনিট,আচমকা বাতাসের সাথে রাস্তাঘাট ধুলোয় অন্ধকার করে শুরু হল ভয়ানক কালবৈশাখী ঝড়।বহু কাঙ্ক্ষিত ‘এশিয়া কাপ ২০১৬’ এর ফাইনাল ম্যচটি অনিশ্চিত হয়ে  পরে ক্ষণিকের জন্যে। 
কালবৈশাখী ঝর

এ তো কেবল শুরু হলো ২০১৬।এখনো তো প্রায় পুরোটা বছরই বাকি।কি রয়েছে আমাদের ভাগ্যে?এ কি শুধুই আকস্মিক কিছু প্রাকৃতিক দুর্যোগ?
নাকি বড় কোন দুর্যোগের পূর্বাভাস মাত্র?
 


আরো তো মহাদেশ রয়েছে,সব ছেড়ে এশিয়া মহাদেশই কেন?
-মেহরাব আফ্রিদি এহসান