লেবাননের গৃহযুদ্ধের সময়। ২৩ অক্টোবরের এক শান্ত দিন ছিল সেটি। লেবাননের গৃহযুদ্ধকে থামাতে বৈরুতে ব্যারাক গড়েছিল আমেরিকা আর ফ্রেঞ্চ সামরিক বাহিনী। তখন বেশ কিছু সামরিক যোদ্ধা ছিলেন নিজেদের কামরায়। নিজেদের দায়িত্ব পালন করে বিশ্রাম নিচ্ছিলেন তারা। ঠিক এমন সময় হঠাৎ বোমাবাহী দুটো ট্রাক এসে আমেরিকা আর ফ্রেঞ্চ সামরিক বাহিনীর দুটি ভিন্ন ভিন্ন দালানে গিয়ে আঘাত করে। বিস্ফোরিত হয় ট্রাকে থাকা বোমাগুলো। উড়ে যায় দালান দুটো। সঙ্গে সঙ্গে মারা যায় বোমা নিয়ে ট্রাকে বসে থাকা দুই জন ড্রাইভারও। আত্মঘাতী এই বোমার বিস্ফোরণে মারা যায় ২৪১ জন আমেরিকান সেবাদানকারী। যার ভেতরে ছিলেন ২২০ জন নৌবাহিনীর, ১৮ জন চালক আর ৩ জন যোদ্ধা। দুর্ঘটনাটিতে আহত হন আরও ৬০ জন আমেরিকান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ছিল আমেরিকান সৈন্যদের মৃত্যুর সবচেয়ে বড় ঘটনা।
