তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে নিষিদ্ধ করায়
আইসিসির কঠোর সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ান গ্রেট ইয়ান চ্যাপেল। তিনি বলেন, ‘আমি এর পেছনে কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না।
দুজনই টুর্নামেন্টে ভালো করছিল।’ চ্যাপেলের মতে, বিশ্বকাপের আগে কিংবা পরে ব্যবস্থা নেওয়া যেত। বিশ্বকাপের মতো আসরের
মাঝ পথে তাদের বাদ দেওয়াটা রূঢ় সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন সাবেক এ অস্ট্রেলিয়ান
অধিনায়ক। এদিকে তাসকিনকে হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক পাকিস্তানি ফাস্ট
বোলার শোয়েব আখতার। তিনি এক টুইটে বলেন, ‘তাসকিনের
জন্য খুব খারাপ লাগছে। আমি আশা করি, সে
দ্রুতই আইসিসির ছাড়পত্র পাবে। তাসকিন বিশ্ব ক্রিকেটের সম্পদ।’ শোয়েব আখতারও এক সময়
নিষিদ্ধ হয়েছিলেন। অবশ্য অনেকটা বাধ্য হয়েই তার উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছিল
কর্তৃপক্ষ। শোয়েব আখতারের মতোই দ্রুত ক্রিকেট মাঠে ফিরতে পারেন তাসকিন। এদিকে দুই
বোলারকে নিষিদ্ধ করার বিরুদ্ধে আপিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে
জরুরি বৈঠকে বসছে আইসিসিও।
সুত্র-বাংলাদেশ প্রতিদিন
